ভিন্নবার্তা ডেস্ক : ঢাকাই সিনেমার এককালের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ। পর্দার এই জুটি ধরা দিয়েছেন বাস্তব জীবনেও। তাদের সুখের সংসার আলো করেছে দুই মেয়ে। বাবা-মায়ের অনুকরণে সাংস্কৃতিক অঙ্গনে পা রেখেছেন মাহদিয়া নাইম।
সিনেমা না করলেও গান গাইছেন ও চর্চা করছেন ছোটবেলা থেকেই। দুই বোনের মাঝে ছোট মাহদিয়ার আছে একটি ইউটিউব চ্যানেলও। এবার জন্মদিনে সেই গানের জন্যই পেমালেন দারুণ সারপ্রাইজ। তাকে উৎসাহ যোগাচ্ছেন বড় বোন নামিরা।
মাহদিয়ার গান ইতোমধ্যে শ্রোতাদের মন কেড়েছে। তার গানের প্রশংসা করেছেন ‘মেরে ব্রাদার কি দুলহান’ খ্যাত পাকিস্তানের নায়ক ও গায়ক আলী জাফর।
মাহদিয়া সেই ভিডিওটি তার সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং নিজের উচ্ছাস প্রকাশ করেন।
তিনি লিখেছেন, 'একেই বলে আকাশের চাঁদ হাতে পাওয়া..।' এর আগে রুনা লায়লার ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি কাভার করেছিলেন মাহদিয়া। গানটি করার পর রুনা লায়লার সঙ্গে দেখা করেন তিনি। রুনা লায়লাও ভূয়সী প্রশংসা করেন তার গানের।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051