1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

শহরের সুযোগসুবিধাকে প্রতিটি গ্রামে সম্প্রসারণ করা হচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১ ৬:২৯ pm

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তরে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। শহরের সুযোগসুবিধাকে প্রতিটি গ্রামে সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলেই উন্নত রাস্তাঘাট নির্মাণ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎসহ আধুনিক শহরের সুযোগসুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন শেষে এ কথা বলেন।

মন্ত্রী নিজ নির্বাচনি এলাকা মধুপুরের জনগণের উদ্দেশে বলেন, আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মধুপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, প্রায় সব রাস্তা পাকা করেছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতা। বঙ্গবন্ধুর আদর্শে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলব যেখানে সকল মানুষের জন্য উন্নয়ন হবে। বাংলাদেশ ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত হবে। প্রধানমন্ত্রী আগে মানুষকে খাবার উপহার দিতেন, শাড়ি-লুঙ্গি উপহার দিতেন; এখন তিনি গৃহহীনকে ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে এদেশে কেউ গৃহহীন থাকবে না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ