সফিক জামান
সাদা মেঘের ভেলায় ভেসে আসে
সেই শরৎ সকালের স্নিগ্ধ রোদ্দুর হয়ে
বিষন্ন রাতের গভীরে ঝিরি ঝিরি হাওয়ায়
পূবের রক্তিম আভায় ঘুম ভেঙ্গে যায়
তখন একাকী বসে ভাবি কফির চুমুকে
জীবন তো অর্থহীন শুধু বয়ে চলা নয়..!
তাইতো এখনও অন্নপূর্নার শ্বেত শুভ্র ললাটে
রক্তিম তুলির ছোয়ায় স্বপ্ন আঁকি আনমনে
প্রতিটি সময় এখন অতিত হতে হতে
হারিয়ে যায় মহাকালের অনন্ত গহ্বরে অবিরত
তবুও তো সামনে ছুটে চলা নির্ভার ধাবমান
সেও তো একদিন হারিয়ে যাবে কৃষ্ম বিবরে..!!
হে অনন্ত মহাকাল আমায় কি বলবে
কেন এত মায়া তবু যদি সবই হারাই
তবে কি সব মরীচিকার মত মিছে আশা
এ সবুজ ঘাঁসে শিশির বিন্দু হয়ে ক্ষনিকের
নীল আকাশে সাদা মেঘের মত দিগন্তে
নি:শব্দে হারিয়ে অন্তিম অন্ধকারে মহাকালে..!!!
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051