1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
করোনার প্রভাব

শর্তসাপেক্ষে মাঠে দর্শক ঢোকার অনুমতি উয়েফার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ৩:১৭ pm

ইউরোপিয়ান ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, উয়েফা। তবে শর্ত জুড়ে দিয়েছে তারা। শর্ত মানতে পারলেই মাঠে দর্শক প্রবেশ করতে পারবে।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিশ্ব ফুটবল অঙ্গনও বন্ধ হয়ে যায়। গত জুনে করোনার মধ্যে পুনরায় শুরু হয় ফুটবল লড়াই। তবে সব ম্যাচই হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। এক বিবৃতিতে উয়েফা জানায়, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই ইউরোপিয়ান ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোয় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ পর্যন্ত দর্শক মাঠে প্রবেশ করতে পারবে।

তবে সুপার কাপে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ঢোকার অনুমতি দিয়েছিল উয়েফা। গত ২৪ সেপ্টেম্বর বুদাপেস্টে বায়ার্ন মিউনিখ ও সেভিয়ার মধ্যকার ম্যাচটি দর্শকের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। গ্যালারিতে প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিল। সকল স্বাস্থ্যবিধি মেনে গ্যালারিতে প্রবেশ করতে পারবে দর্শকরা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ