1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শর্টসার্কিট থেকে আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, ঘুমন্ত যুবকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২ ৮:৫৫ pm

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে যাওয়া যুবক রবিউল ইসলাম (৩৫) ওই এলাকার তাহিরুল ইসলামের ছেলে।

রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বাড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রবিউল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে তার বাড়িতে দাউদাউ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রহনপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে রবিউলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, পুলিশ রবিউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে (আজ) শনিবার সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন পুড়ে যাওয়া ওই যুবকের বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে ওই পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামিউল আলম শ্যামল, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ