পবিত্র শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনঃনির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত ফাইল অনুমোদন হয়েছে। ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শবে বরাতের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আগে শবে বরাতের ছুটি ২৯ মার্চ (সোমবার) নির্ধারণ করা হয়েছিল। যেহেতু ২৯ মার্চ দিবাগত রাতে শবে বরাত, তাই স্বাভাবিকভাবেই ৩০ মার্চ (মঙ্গলবার) ছুটি থাকবে।
আবুল কাশেম জানান, ২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু হবে, তা ধরে নিয়ে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় ১৬ মার্চ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051