1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শপিং মলের আগুনে নিহত ১১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ১১:৫৩ pm

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি শপিংমলে শনিবার (২৫ নভেম্বর) আগুনে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে ভয়াবহ এই আগুনে ৩৫ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর: ডন ও জিও নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর ছয় তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সময় ৬০ জনেরও বেশি লোক মলের ভেতরে ছিল।

উদ্ধার পরিষেবার সঙ্গে জড়িত চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর’। শহিদ হুসেন বলেন, ‘কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে’।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হুসেইন বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ