বাগেরহাটে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত ৬৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেব প্রসাদ পাল, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051