1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘লেবানন ব্যর্থ রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে’, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ ১:১৭ pm

লেবাননের ঝানু কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে বেরিয়ে যান তিনি। পদত্যাগপত্রে লেবাননকে ব্যর্থ রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেন আরব লিগে লেবাননের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা এ নেতা। খবর আলজাজিরার।

হিট্টি সরকারের অব্যবস্থাপনাকে দোষারোপ করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার অদক্ষতার পরিচয় দিচ্ছে, কোনো ধরনের সংস্কার নেই। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, হিট্টির পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে। তার স্থলে চার্বেল ওয়েহিবিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

পদত্যাগপত্রে হিট্টি লেখেন– লেবানন এখন আর সেই লেবানন নেই, যাকে আমরা ভালোবেসেছিলাম। একটি উন্নত ও সমৃদ্ধ লেবাননের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু দিন দিন এটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। সরকারের দূরদৃষ্টির অভাবে দেশটি এ সংকট কাটিয়ে উঠতে পারছে না বলেও মত হিট্টির।

নাসিফ হিট্টি পদত্যাগের পর এক বিবৃতিতে বলেন, এই সরকারে আমি যোগ দিয়েছিলাম একজন নেতার নেতৃত্বে পরিচালিত লেবাননের জন্য কাজ করতে। কিন্তু আমি দেখলাম আমার দেশে অনেক নেতা এবং এখানে চরম স্বার্থসংঘাত। যদি তারা লেবাননের জনগণকে উদ্ধারের জন্য ঐক্যবদ্ধ না হন, তা হলে আল্লাহ মাফ করুন, সবাইকে নিয়ে জাহাজ ডুবে যাবে।

গত জানুয়ারি মাসে হাসান দিয়াব প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার সময় থেকে নাসিফ হিট্টি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করে আসছিলেন।

লেবাননের আর্থিক সংকটের কারণে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের দ্বারস্থ হয়েছে; কিন্তু এ সংস্থা যেসব শর্ত দিয়েছে তা মেনে কাজ করতে খুব একটা আগ্রহী নয় লেবাননের বর্তমান সরকার। বিষয়টি মেনে নিতে পারেননি হিট্টি।

নাসিফ হিট্টি বিবৃতিতে বলেন, কাঠামোগত ও পূর্ণাঙ্গ সংস্কার অর্জন যার জন্য আমাদের সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানাচ্ছে তা বাস্তবায়নে সরকারের ভেতরে কার্যকর ইচ্ছার অনুপস্থিতির কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ