বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। মফিজুল ইসলাম বাবুকে সভাপতি, আমিনুল ইসলাম আইমানকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান হাবিবকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির মোট ৬টি পদের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যরো হলেন- প্রধান উপদেষ্টা মজিবুল হক মজিব, সিনিয়র সহসভাপতি আবু বক্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন আমান।
রবিবার (৩০ মে) লেবানন বিএনপির আহবায়ক কমিটি আয়োজিত দাওড়ার সিআইটি কলেজের হল রুমে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান আহবায়ক জাকির হোসেন জাকির। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি মফিজুল ইসলাম বাবু বাকি ৩টি জনের নাম ঘোষণা করেন।
প্রধান আহবায়ক জাকির হোসেন জাকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াসীম আকরাম ও আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে যোগদেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমদ আলী মুকিব।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক আবদুল কাদের, উপদেষ্টা আবুল কাশেম, ভাষাণী মোল্লা, মিজানুর রহমানসহ অনেকে।
এছাড়া ভার্চুয়াল মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে প্রধান আহবায়ক জাকির হোসেন জাকির লিখিত বক্তব্য পাঠ করে শুনান। তিনি বলেন, আহ্বায়ক কমিটি ইতোপূর্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তাতে সর্বশেষ সময় পর্যন্ত তিনটি পদের জন্য শুধুমাত্র ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অন্য কোন প্রার্থী না আসায় তাদের ৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বলেন, তিনি চেষ্টা করেছেন দলের মধ্যে শৃংখলা ফিরিয়ে এনে একটি শক্তিশালী কমিটি গঠন করতে। তার প্রচেষ্টা সফল হয়েছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে লেবানন বিএনপির শাখা কমিটির নেতৃবৃন্দসহ লেবানন যুবদল, শ্রমিকদল, মহিলা দলের নেতাকর্মী ও দূর-দূরান্ত থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অন্যদিকে প্রধান আহবায়ক জাকির হোসেন জাকিরকে অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় তিনি লেবাননে কর্মরত ছিলেন। আগামী ২ জুন তিনি মা মাটির টানে লেবানন থেকে স্বদেশ প্রত্যাবর্ত করবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051