সৌদি আরবের সাথে মিল রেখে সোমবার (২০ জুলাই) লেবাননে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। তবে এবার দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মনে নেই ঈদের আমেজ। একদিকে পরিবার পরিজনবিহীন ঈদ, অন্যদিকে অর্থনৈতিক সংকটের বিশাল প্রভাব, সেই সাথে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিধি- নিষেধের মধ্যে নিরানন্দ ঈদ উদযাপন করছেন তারা।
"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি" এই কথাটির প্রচলিত থাকলেও লেবানন প্রবাসীদের ক্ষেত্রে তা ভিন্ন।
প্রতিবছর প্রবাসী বাংলাদেশিরা দেশটির বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঈদগাঁহে ঈদের নামাজের আয়োজন করতেন। তাতে সমাগম হতেন হাজারো প্রবাসী বাংলাদেশী। দেখে মনে হত প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। কিন্তু গত দু'বছর তা সম্ভব না হলেও ছোট ছোট আকারে ঈদ জামাতের আয়োজন করছে প্রবাসী বাংলাদেশিরা।
অন্যদিকে বৈরুতের পার্শ্ববর্তী এলাকা হাইছুল্লুমে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন বাংলাদেশী ইমান মাও. আব্দুল মান্নান। লেবানন আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও স্থায়ীয় প্রবাসী বাংলাদেশীরা উক্ত নামাজের জামাতে অংশ গ্রহন করেন।
এছাড়া আশরাফিয়া, সৈফাত, মোকালেছ সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে বিছিন্ন ভাবে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ'র শান্তি কামনায় ও মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বকে রক্ষার বিশেষ মোনাজাত করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051