লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (৮আগষ্ট) স্থানীয় সময় দুপুরে বৈরুতে অবস্থিত দূতাবাসের হল রোমে এ আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা খালেদ সরদার। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথা ক্রমে প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আন্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান।
পরে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তসাহিদুর রহমান পিএসসি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বঙ্গমাতার কৃতিত্ব শ্রদ্ধাভরে স্বরণ করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গমাতা সব সময় বঙ্গবন্ধুকে সাহস যোগিয়েছেন। স্বাধীনতাযুদ্ধের প্রতিটি সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুকে পাশে থেকে সহযোগিতা করেছেন ফজিলাতুন্নেছা মুজিব। সংকটে সংগ্রামে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী ছিলেন তিনি।
অনুষ্ঠানে করোনাকালী ছোট্ট পরিষরের এই আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহন করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051