লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যাকাণ্ডে ইরান সমর্থিত দেশটির শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য ‘সেলিম জামিল আয়াস’ দোষী সাব্যস্ত হয়েছেন। ১৫ বছরের বেশি সময় পরে এ হত্যার ঘটনায় রায় দেওয়া হয়। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার জাতিসংঘ সমর্থিত নেদারল্যান্ডন্সের দ্য হেগের আদালতে বিচারক হিজবুল্লাহর ঐ সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়। এতে প্রতিবেশী সিরিয়া সরকারের কোনো ধরনের সম্পৃক্তার প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।
২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি বৈরুতেই আত্মঘাতী ট্রাকবোমা হামলা চালিয়ে হারিরিকে হত্যা করা হয়। নৃশংস হামলায় রফিক হারিরিসহ কমপক্ষে ২৩ জন মারা যান। নিহতদের মধ্যে ছিলেন তার দেহরক্ষী, ঘনিষ্ঠ এক বন্ধু ও সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী বাসেল ফ্লোইহান।
মামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্য তিন সদস্যকে এ ঘটনা থেকে খালাস দিয়েছেন বিচারক। আদালতের রায়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ওই বিচারের ২ হাজারেরও বেশি পৃষ্ঠার রায় পড়ে শোনানোর সময় বিচারক ডেভিড রে বলেন, সিরিয়া ও হিজবুল্লাহ হয়তো হারিরি ও তার রাজনৈতিক মিত্রদের নির্মূল করার উদ্দেশ্য ছিল।
রায়ের প্রতিক্রিয়া লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি অপরাধীর শাস্তি দাবি করেন। তিনি বলেন, আমরা এই রায়ের বাস্তবায়ন আশা করছি।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051