লেবাননের রাষ্ট্রপতি জেনারেল মিশেল আউনের নিকট পরিচয় পত্র জমা দিয়েছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। ২১ আগষ্ট শুক্রবার বায়াবদায় রাষ্ট্রপতি ভবনে মিশেল আইন এই পরিচয় পত্র গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী মন্ত্রী শারবেল ওহবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হানি শামাইতলি, রাষ্ট্রপতির প্রোটোকলের মহাপরিচালক ড. নাবিল শাদিদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল পরিচালক মিসেস আবির আলী ও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান রাষ্টপতি ভবনে পৌছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এবং লেবানন ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও দু দেশের পতাকা উত্তোলন করা হয়।
এসময় রাষ্ট্রপতি জেনারেল মিশেল আউন বাংলাদেশের ভূয়সী প্রসংসা করেন। বৈরুত বন্দরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। এবং তিনি বাংলাদেশ মিশনে সাফল্য কামনা করেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বৈরুত বন্দরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদ ও আহত নিহতদের প্রতি সমবেদনা জানান। এবং লেবানন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে কাজ অঙ্গীকার ব্যক্ত করেন।
ঔদিন গ্রীসের রাষ্ট্রদূত একাতারিনি ফন্টুলাকী, জার্মানির রাষ্ট্রদূত আন্ড্রেস কিন্ডলিয়া এবং স্লোভাকিয়া রাষ্ট্রদূত আন্দ্রেস কেন্দ্রিয়াও রাষ্ট্রপতি জেনারেল মিশেল আউনের নিকট পরিচয় পত্র জমা দেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051