ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর এক গুপ্তচরকে আটকের দাবি করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী।
লেবাননের আল-আখবার পত্রিকার প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
‘আল-আখবার’ এর বরাত দিয়ে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ‘ইরান প্রেস’।
ওই গোয়েন্দার পরিচয় দিতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে: হাসান ১৫ হাজার ডলারের বিনিময়ে মোসাদের হয়ে কাজ করতো। সে তার সহকর্মীদের ব্যাপারে ইসরায়েলকে তথ্য সরবরাহ করতো।
আল-আখবার আরও জানায়, এই গুপ্তচর প্রতিরোধের অবস্থান সম্পর্কেও ইসরায়েলিদের তথ্য সরবরাহ করেছিল।
পত্রিকাটি আরও জানায়, এই গুপ্তচর ২০২০ সালের জুন থেকে সোশ্যাল মিডিয়া হোয়াটস-অ্যাপের মাধ্যমে তার কার্যক্রম শুরু করে। ২০২২ সালের জুলাইতে লেবাননের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যদের হাতে সে ধরা পড়ে।
লেবাননের নিরাপত্তা বিভাগও গত মাস দুয়েক আগে জানিয়েছে তারা ১৮৫ জন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে আটক করেছে।
২০১৯ সালে লেবাননে জাতীয় মুদ্রার পতনকে ঘিরে চরম অর্থনৈতিক সংকটের সুযোগে ইসরায়েল লেবানিজদের সামাজিক মাধ্যমে বিভিন্ন কাজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।
ইসরায়েলি শাসকের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে লেবাননের নিরাপত্তা বাহিনী এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
সূত্র: আল আখবার, ইরান প্রেস
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051