লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।
আইওএম জানিয়েছে, গত ১৭ নভেম্বর লিবিয়া থেকে শরণার্থী বোঝাই এ নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে গেলে মাত্র ১৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।
তাদের পরে লিবিয়ার বন্দর নগরী জারায় নামিয়ে দিয়ে গেছেন জেলেরা।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ১ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051