ওমানের মতো দলের বিপক্ষে হালে পানি পাচ্ছে না বাংলাদেশ দল। ৪ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে চাপে টাইগাররা। ৭ বলে ৬ আর ৪ বলে শূন্য রানে ফেরেন লিটন দাস ও মেহেদি হাসান। ইনিংসের প্রথম ওভারে ৬ বলে মাত্র এক রান করেন মোহাম্মদ নাঈম। সেই ওভারে দুই ওয়াইড বলের কল্যাণে ৩ রান করে বাংলাদেশ।
দ্বিতীয় ওভারে এক ডাবল আর দুই সিঙ্গেল মিলে ৪ রান নেন লিটন-নাঈম। তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফিল্ডারের কল্যাণে লাইফ পান লিটন দাস। কিন্তু নতুন জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ঠিক পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ ওপেনার।
ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে ডট খেলেন মেহেদি হাসান। ওভারের তৃতীয় বলে উইকেটের ওপর ক্যাচ তুলে দিয়ে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন নেওয়া মেহেদি। তার বিদায়ে ৪.৩ ওভারে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওমানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সৌম্যর পরিবর্তে ওপেনিংয়ে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওমানের আল আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওমান। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে নিজেদের শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে।
শুধু তাই নয়, প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের জন্য সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওমান: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051