1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লিখিত পরীক্ষার দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১:৫১ pm

ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাসকৃত প্রার্থীরা লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগেও তারা বিভিন্ন সময় বিক্ষোভ করেছেন।

রোববার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা এ সমাবেশ করেন।

নিজেকে চাকরিপ্রার্থী দাবি করে মো. মিজানুর রহমান নামে এক বিক্ষোভকারী জানান, তিনি কুমিল্লা থেকে এসে সমাবেশে যোগ দিয়েছেন।

তবে তার রোল নম্বর জানতে চাইলে বলেন, রোল নম্বর জানি না। কমিশন চাইলে জবাব দেব।

সিরাজগঞ্জ থেকে আসা কামরুজ্জামান বলেন, আমরা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু অজানা কারণে আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না।

অথচ আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। তাই বিক্ষোভ করছি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা চাকরিপ্রার্থী আব্দুর রাকিব বলেন, আমাদের ২০১৯ সালের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন না করে নতুন নিয়োগের কথা ভাবছে কমিশন। তাই আমরা এই বিক্ষোভ করছি। আমরা এর আগে স্মারকলিপিও জমা দিয়েছি। কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা বলছেন, ২০১৯ সালের সার্কুলার হলেও প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করে ২০২৪ সালের ২৮ মার্চ। প্রিলি পরীক্ষা না দিয়েও ইসির ৭৪১ জনকে উত্তীর্ণ করা হয়। এ ছাড়া নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৫৫ জন (৯ এপ্রিল ২০২৫)।

এদিকে ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ লিখিত পরীক্ষা দুবার স্থগিত করা হয়।

শূন্য পদের বিপরীতে পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব জানান, যেসব পদ ফাঁকা রয়েছে সেগুলো পূরণের কার্যক্রম চলছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ