
পাকিস্তানের লাহোরের একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
বুধবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
লাহোরের জোহার শহরের একটি হাসপাতালের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
পাঞ্জাবের চিফ মিনিস্টার উসমান বুঝদার পুলিশের আইজিকে এ ঘটনার তদন্ত দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ