1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহন জান্নাতুন নাঈম মসজিদ সড়কে জলাবদ্ধতা যেন মরণ ফাঁদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৭:৫৪ pm

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জান্নাতুন নাঈম জামে মসজিদের সামনের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন অবস্থার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এবছরও রাস্তাটি প্রায় পুরোপুরি পানিতে ডুবে পুকুরে রূপ নিয়েছে। যে কোন সময় পথচারীদের জন্য হতে পারে মরণ ফাঁদ। বিশেষ করে অচেনা ও শিশু পথচারীদের ক্ষেত্রে। অথচ এটি এলাকার মানুষের চলাচলের প্রধান ভরসা।

বৃষ্টির পানি জমে রাস্তাটি সম্পূর্ণরূপে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ সব পথচারীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় পানি জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং গর্তে পড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল চালকরা চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তাটির উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।

এলাকাবাসী মো. মোশাররফ হোসাইন, মো. হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, জুলফিকার, মো.জুয়েলের অভিযোগ, কয়েক বছর ধরেই এলাকার নিচু জমিগুলো ভরাট করে ঘর বাড়ি নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি।
বৃষ্টি পরলেই বসতবাড়ির ভেতরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে আমাদের ছেলে মেয়েসহ এলাকার সকলকে পরতে হয় চরম ভোগান্তিতে। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত আমাদেরকে স্থায়ী পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দিলে আমরা এ জলাবদ্ধতা থেকে মুক্তি পাব।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ