এম আলম, লালমোহন (ভোলা): লালমোহনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় কর্মসূচি “রান উইথ নাঈম”। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে লাঙ্গলখালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে দৌড়ের শেষ হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিলসহ কলেজ মাঠ থেকে উওর বাজার মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে জামায়াত সমর্থিত ও বিডিপি মনোনীত এমপি প্রার্থী নিজামুল হক নাইম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, বিডিপি লালমোহন উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। এছাড়া অংশ নেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিন।
শীত উপেক্ষা করে তরুণ ও ক্রীড়াপ্রেমীরা দৌড়ে ব্যাপক অংশগ্রহণ করেন। নিজামুল হক নাইম বলেন, সুুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি তরুণদের সততা, নিষ্ঠা ও দেশগঠনে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকদের মতে, সুস্থ জীবনধারা, সামাজিক ইতিবাচক পরিবর্তন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা তৈরিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত ম্যারাথনটি লালমোহনের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য স্থানীয়দের।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051