
ভোলার লালমোহনে মোতাছিম বিল্লাহ আইডিয়াল একাডেমির ২০২৫ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাঙ্গলখালী স্টেডিয়াম সংলগ্ন একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির সহকারী শিক্ষক আবদুল কাদিরের সঞ্চালনায় ও ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম স্যারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুসলিমিয়া প্রস্তাবিত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন জাফরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম। একাডেমির পরিচালক মোঃ আবুল কালামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির সিনিয়র শিক্ষক ও ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দুলাল উদ্দিন, দক্ষিণ সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসাইন, একাডেমির সাবেক শিক্ষক মোঃ আলিফুর রহমান সহ একাডেমির অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। সবশেষে দোয়া- মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
ভিন্নবার্তা ডটকম/এন