1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভোলায় বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত, বাসে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ ১০:১২ pm

এম আলম, লালমোহন (ভোলা)প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় অবস্থিত ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা আবুল কালাম মাতাব্বর (৪৫) এবং মো.অলি উল্যাহ (৫৮)। তারা দুইজন সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে কর্তারহাট এলাকায় ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন আবুল কালাম মাতাব্বর ও অলি উল্যাহ। এরপর তারা মোটরসাইকেল নিয়ে ডা.আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভোলাগামী দ্রতগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা দুজন। এ ঘটনার পরপরই বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ