1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ভেসে গেছে লাখ টাকার মাছ

লালমোহনে প্রবল বর্ষণে জনজীবন বিপন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ৭:২০ pm

টানা দুই দিনের প্রবল বর্ষণে লালমোহনের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। পৌর এলাকাগুলোতে যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অধিকাংশ বাসা বাড়ি স্কুল কলেজ মসজিদ মন্দির অফিস আদালতের আঙ্গিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জনসাধারণ আবদ্ধ হয়ে পড়েছে নিজ নিজ ঘরে। বাজারে বন্দরে নেই তেমন কোন বাণিজ্যিক কার্যক্রম।

পৌর এলাকায় ঘুরে দেখা যায় যে পানি নিষ্কাসন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা যুক্ত হয়ে পরিবেশ দুষিত করে তুলেছে। যার ফলে দেখা দিতে পারে জ্বর সর্দি কাশি সহ নানা জটিল রোগ। বেড়ে যেতে পারে ডেঙ্গু কিংবা করোনার প্রাদুর্ভাব।
অন্যদিকে গ্রামগঞ্জে লোকালয়ে জনজীবন মারাত্মক ব্যহত হয়েছে। কৃষক শ্রমিক মেহনতী মানুষের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে। মানুষ কাজ হারিয়ে ঘরে আবদ্ধ হয়ে পড়েছে। কৃষকের গরু ছাগল মহিষ ভেড়া খাদ্য সংকটের মধ্যে পড়েছে। মৎস্য চাষিদের অনেকের মাছ পানির তোড়ে ভেসে গেছে।

এ ব্যপারে এক মৎস্য চাষি আমিরুল ইসলাম বলেন, আমার চাষকৃত লক্ষাধিক টাকার মাছ ভারি বৃষ্টির প্রভাবে খামারের পাড় তলিয়ে ভেসে গেছে। বৃষ্টির সাথে প্রবল বাতাসে গাছ পালা ভেঙে কিংবা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামের অধিকাংশ কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডুবে গেছে খেলার মাঠগুলো। বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে লালমোহনে এক ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ