
মাহবুব আলম, লালমোহন(ভোলা):’পুলিশই জনতা জনতাই পুলিশ, তথ্য দিন, সেবা নিন, এই স্লোগানে ভোলার লালমোহন থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে লালমোহন থানা চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও আশ্বাস দেন সভার প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার মো.শরিফুল হক।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবিশনাল) হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত ও পৌর বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী,উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, প্রেস ক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন, সম্পাদক শহিদুল ইসলাম, লালমোহন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি হাসনাইন আল মুসা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.শরিফুল হক বলেন, মাদক, চাঁদাবাজীসহ কোন অপরাধের সাথে পুলিশ আপস করবে না যদি কোন পুলিশের কাছে গিয়ে সুবিচার না পাওয়া যায় তাহলে আমাকে জানাবেন, সাথে সাথে সমাধান করার চেষ্টা করবো ইনশাঅল্লাহ। পুলিশ জনগনের সহযোগিতা করবে এটাই স্বাভাবিক। কেউ আইনের উর্ধ্বে নয়।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, ভোলা জেলা ইনকিলাবের সংবাদদাতা প্রভাষক মোঃ জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি আজাদুর রহমান, স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতা,ব্যাবসায়ী,সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
৭/৮/২৫