
ভোলার লালমোহনে জাটকা সংরক্ষন সপ্তাহ পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসুচী পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল – নোমানের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন লালমোহন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই