
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে জমি বিরোধকে কেন্দ্র করে প্রাইমারি শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের লালমোহন মৌজার অন্তর্গত ১নং ওয়ার্ড চর লালমোহন গ্রামে এ ঘটনা ঘটে। এতে কামরুল ইসলাম নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহত হয় বলে জানা যায়। কামরুল ইসলামের অভিযোগমতে তার প্রতিবেশী মোঃ শানুমিয়ার ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইমাম হোসেন বিরোধীয় ও আদালত কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত জমিতে বেড়া দিতে গেলে আমি তা লালমোহন থানা পুলিশকে অবগত করি। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষ ইমাম হোসেনকে উক্ত বিরোধীয় জমিতে কাজ না করার নির্দেশ প্রদান করে। কিন্তু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও কাজ শুরু করলে আমি আমার স্মার্ট ফোন দিয়ে ভিডিও ধারণ করি। এতে ইমাম হোসেন ক্ষিপ্ত হয়ে আমাকে ঘাড়ে মাথায় ও পিঠে প্রচন্ড জোরে কিল ঘুসি মেরে আহত করে। আমি এখন লালমোহন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছি। এ ব্যাপারে লালমোহন থানার জিডি নং ৭৫০ তাং ১৫ /০৩/২৫। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। এ ব্যাপারে ইমাম হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে ক্রিকেট খেলার একটি নেট লাগানো নিয়ে সমস্যা হয়।পরে পুলিশ এসে নিষেধ করায় আর লাগানো হয় নি। পরবর্তীতে কামরুল মাষ্টার ভিডিও ধারণ করে ঘটনাস্থল থেকে চলে যায়। এখানে মারামারির কোন ঘটনা ঘটেনি। এ ব্যাপারে লালমোহন থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।