লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালমোহনের মেজর হাফিজ বীর বিক্রম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয়বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মো. আজীজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, “লালমোহনের মত একটি উপজেলায় এত উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট আয়োজন সত্যিই অনন্য। এরকম সুন্দর আয়োজন এর আগে কেউ করতে পারেনি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলব, রেফারির সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং খেলাকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সকলকে খেলাটি উপভোগ করার আহ্বান জানাই।”
উল্লেখ্য, টুর্নামেন্টটি লালমোহন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051