করোনা কিংবা যে কোন দূর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে শীর্ষ অবস্থানে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার দক্ষতা প্রজ্ঞা দূরদর্শিতার গুনেই বিশ্বে সফল রাষ্ট্র নায়ক হিসেবেও রোল মডেলে আসীন হয়েছেন।
করোনা মোকাবেলায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকেল সাড়ে চারটায় নিজ বাসভবনের সামনে এ মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে বিশেষ দোয়া মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশ জাতির কল্যান কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ সহ মুল দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051