1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার বার্ষিক ফলাফল উপলক্ষে অভিভাবক সমাবেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৬:০৩ pm

এম আলম, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদরাসা ও মডেল একাডেমির বার্ষিক চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসার পরিচালক প্রফেসর এম.এ. জাহের-এর সভাপতিত্বে এবং মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিম উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন ইসলামী সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক মো. হাসানুজ্জামান।

সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন স্বাগত বক্তব্য প্রদান ও ফলাফল ঘোষণা করেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আবু তাইয়্যেব এবং অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. মো. ইউসুফসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মাওলানা নুরে আলম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এছাড়া হাফেজ আহসান উল্লাহর মনোমুগ্ধকর ইসলামী সংগীত ও শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপস্থিত সবার মাঝে আনন্দ ও মুগ্ধতা ছড়ায়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামিক মডেল মাদরাসা ও মডেল একাডেমি ইসলামী সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। জাগতিক শিক্ষার পাশাপাশি আখিরাতমুখী শিক্ষার এক অনন্য সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। তিনি ভবিষ্যতে অবকাঠামোগত ও গুণগত মানোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশসেরা হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সবশেষে দোয়া-মোনাজাত ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ