মহামারী করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ থেকে রক্ষার্থে ভোলার লালমোহন উপজেলার সদর বাজারে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেছেন লালমোহন উপজেলা নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান। বুধবার বিকেল ৫টায় নিজ উদ্যোগে এসব মাক্স বিতরণ করেন তিনি।
ইউএনও আল নোমান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার্থে জনসাধারণ কে সচেতন করতে আজ বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়েছে। এরপর আর কাউকে মাক্স ছাড়া বাইরে পেলে জরিমানা করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাব সভাপতি আঃ সাত্তার ও জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার সভাপতি শাহীন কুতুব, পুলিশ সদস্য সহ বাজার ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা প্রমূখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051