
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা, বিশিষ্ট সমাজ সেবক, আলেমে দ্বীন, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া মোনাজাতে শরিক হন রাজনৈতিক নেতৃবর্গ ও সর্বসাধারণ। গত বছরের এই দিনে তিনি ঢাকায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরে তাকে তার নিজ মাতৃভূমি লালমোহনে আনা হলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে বিশাল জানাজা শেষে নিজ নামে প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে সমাহিত করা হয়। দোয়া মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে নিজ পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক বার্তায় এম পি শাওন পিতার জীবনালেক্ষ তুলে ধরে তার আদর্শে তিনি সততা ও ন্যায় নিষ্ঠভাবে তার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস