লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তে আজ মঙ্গলবার ভোররাতে ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মিলনকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানিয়েছেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাকিন আলী।
এলাকাবাসী জানান, গুলিবিদ্ধ মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকেন।
এ ঘটনায় লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে, লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফুজ্জামান জানান, ‘সীমান্তে গুলিবিদ্ধ মিলন ইসলামের অবস্থা খুবই গুরুতর। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্যে পরিবারের সদস্যদের বলা হয়েছে।'
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051