লাক্স ফেস্টিভ সিজন এক্সিবিশনের দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার দুই দিনব্যাপী রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এর আয়োজন করা হয়।
‘লাক্স বৈশাখ প্রদর্শনী-২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে এলিগেন্ট মেকওভার ও ফ্যাশন প্রেজেন্টস। এতে অংশ নেয় এক্সক্লুসিভ ডিজাইনার বুটিক এবং লাইফস্টাইল ব্র্যান্ড। সেলেস্তিয়া ইন্টারন্যাশনালের দুই দিনের এই প্রদর্শনীতে ছিল ফ্যাশন সচেতনদের উপচেপড়া ভিড়।
প্রতিদিন ৭০০ থেকে ১০০০ দর্শনার্থীর প্রবেশের ব্যবস্থা করে আয়োজকরা। প্রদর্শনীটিতে আসা অতিথিদের জন্য আয়োজনের প্রতি পর্বে ছিল চমক। উৎসবের প্রথমদিন শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও সংসদ সদস্য আরমা দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সামিনা সারা।
এ প্রদর্শনীর আয়োজক পারসা ফাতেমা ইসমাইল ও মোস্তফা নবী। সহযোগী ‘পিউরিটি দ্য হিজাব স্টোর’ এর নুসরাত চৌধুরী এবং ‘সিম্পলি সাবিরা’র সাবিরা ইকবাল।
আয়োজনে ৬৫টিরও বেশি লাইফস্টাইল ও ফ্যাশন স্টোর তাদের পণ্য নিয়ে এসেছিল। যেখানে ছিল ঈদের বিশেষ কালেকশন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051