নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য খাদ্য বিক্রেতার বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের মালনী রোড এলাকায় বৃহস্পতিবার বিকেলে ৫টি মৎস্য খাদ্য বিক্রেতার দোকানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় দোকানগুলোর মৎস্য খাদ্য বিক্রয়ের লাইসেন্স নবায়ন এবং লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করায় ৫ টি দোকান থেকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে মৎস্য খাদ্য বিক্রয়ের লাইসেন্স অনুমোদন সাপেক্ষে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক,প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
এ বিষয়ে,উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক বরেন,মৎস্য খাদ্য বিক্রয়ের লাইসেন্স নবায়ন এবং লাইসেন্স করে সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051