নেত্রকোনার আটপাড়ায় লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৪ জুন) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত মোজাম্মেল(২৭) উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় সুলতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গ্রামের বাড়ি থেকে তেলিগাতীর দিকে যাচ্ছিল মোজাম্মেল। এ সময় অন্য আরেকটি মোটর সাইকেলকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক মোজাম্মেলসহ আরো দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
আহত একজন আটপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে এবং মুমূর্ষু অবস্থায় অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আটপাড়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051