রাজধানীর ডেমরায় তেলবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বাইকের আরেক আরোহী আহত হয়েছেন। তার নাম সাফিউর রহমান হৃদয় (৩৫)।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাইকের আরোহী চিকিৎসাধীন।
আহত সাফিউর জানান, কাজ শেষে রাইড শেয়ারিং (পাঠাও) যোগে ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশে বাসায় যাওয়া পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051