বগুড়ায় ট্যাংক লরিরচাপায় নুরুল ইসলাম (৪৫) নামে প্লাস্টিক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে শহরতলির মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বগুড়া সদরের ধাওয়াপিকশন গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি শহরতলির মাটিডালি এলাকায় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, কারখানায় কাজ শেষে সোমবার রাতে তিনি অটো রিকশায় উঠতে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। তিনি মাটিডালি বিমান মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই খোকন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। ঘাতক ট্যাংক লরি ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051