টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা তিন হারে আগেই সেমিফাইনালের আশাভঙ্গ শ্রীলঙ্কার। বৃহস্পতিবার তাদের কাছে হারলেই সেমির সম্ভাবনা নেই- এমন সমীকরণে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুতে ব্যাট করে নিশাঙ্কা-আসালাঙ্কার তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
এতে শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে লঙ্কানদের সাথে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো উইন্ডিজ। আর এই ম্যাচে দুর্দান্ত জয় পেলেও সেমিফাইনালে লেখার সম্ভাবনা নেই লঙ্কানদের।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। আশা ছিল শেষে ব্যাট করে অধিক রান তোলা। শেষ পর্যন্ত লঙ্কানদের কাছে হেরে সেই আশায় গুড়েবালি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান করেন। জবাবে জয়ের জন্য ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা ১৬৯/৮ রানে গুটিয়ে যায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051