1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১০:৫৬ am

লক্ষ্মীপুরে ঢাকাগামী হিমাচল নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নালায় পড়ে বাদশাহ নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এসময় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাদশাহ রামগতি পৌরসভার সুজন গ্রামের আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশে হিমাচল নামীয় একটি বাস (ঢাকা মেট্ট্রো-ভ (১৫-২৪-৪০) রামগতি থেকে ছেড়ে আসে। ঘটনার সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এসময় রাস্তার পাশের নালায় পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও আরও কমপক্ষে ১০ জন আহত হন। আহতরা হলেন মফিজ, রাজন, মাহমুদুল হাছান, দেলোয়ার হোছেন, আদিবসহ ১০ জন।

পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ