লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক রুবেল ও শ্রমিক সাগর। সাগরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় গাড়ি চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ডাম্প ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের শ্রমিক আব্দুর রহিম মারা যান। আর চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।
অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051