লক্ষ্মীপুরের জামায়াত-শিবিরের ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলার পৌর এলাকা পাসপোর্ট অফিসের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ।
তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ বলছে, আটককৃতরা নাশকতার উদ্দেশ্য একটি বাড়িতে জড়ো হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051