লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুরে সদরের জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এর কর্মীরা। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। এসময় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রুপ ধারণ করে ছড়িয়ে পড়ে আশে পাশের অন্যান্য দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায় দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগেই মায়ের দোয়া ওয়ার্কশপ, আরাফাত রেন্ট এ কার, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে অগ্নিকান্ড এবং ক্ষসয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেননি তিনি। রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051