করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পাঁচটি ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রণালয়। ট্রেনগুলো হলো, তুরাগ এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী এক্সপ্রেস। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে। কোনো আন্তনগর ট্রেন থামবে না।
এছাড়া গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
খুলনার ট্রেন যশোর পর্যন্ত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খুলনাগামী চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলবে।
এতে বলা হয়, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচেনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করায় মঙ্গলবার সকাল ০৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051