করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাট থেকে ফেরি চলাচল।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে যারা নদী পার হতে আসছেন তারা কোনো প্রকার উপায় না দেখে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকে আবার অপেক্ষা করছেন ফেরির পন্টুনে। তবে দৌলতদিয়া ঘাটের প্রবেশমুখে ছিল হাইওয়ে পুলিশের বিশেষ নজরদারি। সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকের জিজ্ঞাসাবাদ করছেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, সরকার ঘোষিত লকডাউনের কারণে এ ঘাট থেকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি যানবাহন পারাপারে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া এখন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051