কঠোর লকডাউনের মধ্যেও গতকাল দেশের শেয়ারবাজারে চাঙ্গা ভাবের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
বৃহস্পতিবার মতিঝিলের বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে, বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি কম থাকলেও অনেকেই অনলাইন এবং টেলিফোনে শেয়ার লেনদেন করেছেন। খাজা ইক্যুইটির ট্রেডিং কর্মকর্তাকে বিনিয়োগকারীদের বাইসেলের কলের অর্ডার মোবাইল কলে নিতে দেখা গেছে। শুধু খাজা ইক্যুইটিই নয় বেশিরভাগ হাউসের ট্রেডিং কর্মকর্তারা মোবাইলে বাইসেল অর্ডার নিয়েছেন। গতকাল লেনদেন শেষে পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২১৬টির, কমেছে ৯০টির এবং পরিবর্তন হয়নি ৪৯টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ দশমিক ১৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ২৯ দশমিক ১৯ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ
সূচক ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৬ দশমিক ৮২ পয়েন্টে ও ১ হাজার ২০৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে। টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক, লার্ফাজ হোল্ডসিম, বেক্সিমকো ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স। অপর পুঁজিবাজার সিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ১৯ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৯ দশমিক ২১ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৬৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৯ দশমিক ৭৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১০ দশমিক ২৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১৩ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৮ দশমিক ৮২ পয়েন্টে, ১১ হাজার ৮২৪ দশমিক ৭৫ পয়েন্টে, ৯ হাজার ২৭৭ দশমিক ৮১ পয়েন্টে ও ৯৭৬ দশমিক ১২ পয়েন্টে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051