শর্তসাপেক্ষে চলমান বিধিনিষেধ আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এসময় স্বাস্থ্যবিধি মেনে প্রায় সব কিছুই খোলা থাকবে। তারপরও স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকলো।
রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এ ছাড়া খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খুললেও অর্ধেক আসন খালি রেখে চালাতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসনসংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। খুলবে দোকান-শপিংমলও। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউন আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত চলবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051