মহামারী কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সোমবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। আগামী ১ জুলাই থেকে চলবে সর্বাত্মক লকডাউন।
তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান।
রোববার সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাতকারে তিনি জানান, লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চললেও অভ্যন্তরীণ রুটে চলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা চলছে।
সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রাখার ব্যাপারে জোর দেন এই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051