বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকার ‘লকডাউন’ বা চলাচলে বিধিনিষেধ দিলেও সোমবার (০২ আগস্ট) সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকার গাবতলীতে যাত্রী নিয়ে বাস আসতে দেখা গেছে।
নওগাঁ, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, দক্ষিণ বঙ্গের ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন জেলার গাড়ি আসছে রাজধানী ঢাকায়।
ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় সকাল থেকেই বহু বাস চলাচল করতে দেখা গেছে। বাসগুলোতে ভোর থেকেই উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন লক্ষ্য করা গেছে।
স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বরাবরের মতোই উদাসীন।
ঢাকা টু নওগাঁ রোডের ডিপজল পরিবহনের যাত্রী মো. ইউসুফ (২৫)। তিনি জানান, আমি গতকাল রাত দশটায় নওগাঁ থেকে ডিপজল পরিবহনের গাড়িতে টিকিট করে উঠেছি, ১২ ঘণ্টায় গাবতলীতে এলাম। রাস্তায় আসতে ঝামেলায় পড়তে হয়নি যানজট ছাড়া।
ভাড়ার প্রসেঙ্গে তিনি বলেন, স্বাভাবিক সময় আমরা ঢাকায় আসি ৪০০ টাকায়। কিন্তু এখন আমাদের কাছ থেকে জন প্রতি ১২০০ টাকা করে নেওয়া হয়েছে। আমরা একসঙ্গে ১৩ জন আসছি। সবাই আমরা এয়ারপোর্টে টার্মিনালে কাজ করি।
রাজধানীতে দিনে রাতে বহু নারী পুরুষ পায়ে হেঁটে বা ভ্যান রিকশা পিকাপে করে ঢাকায় আসছেন।
দারুসসালাম জোনের পুলিশের এসি মো. মিজানুর রহমান জানান, গতকাল লকডাউন কিছুটা সিথিল করার কারণে অনেক পরিবহন সময় মতো আসতে পারেনি। সেই গাড়িগুলো এখন গাবতলীতে আসছে। আর সকাল থেকে আমরা চেকপোস্টের মাধ্যমে বিষয়টা তদারকি করছি। অনেক পরিবহনের বিরুদ্ধে ইতিমধ্যে নানা ধরনের ব্যবস্থা নিয়েছি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051