করোনা সংক্রমণ বৃদ্ধির মুখে সাতক্ষীরা জেলায় শনিবার সকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। তবে সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এ নিয়ে জনমনে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
১১ জুন পর্যন্ত এই লকডাউনের মেয়াদ থাকবে। লকডাউন চলাকালে মাঠে পুলিশ ও বিজিবির তৎপরতা দেখা যায়।
লকডাউনে বাংলাদেশ ও ভারতের সাতক্ষীরা সীমান্ত দিয়ে বৈধ ও অবৈধ পন্থায় যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তবে তিন দিনে সাতক্ষীরা সীমান্তে রোহিঙ্গাসহ ১৮ মানবপাচারকারী ও ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। কড়াকড়ির মধ্যে শুক্রবার দিনভর মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। সাতক্ষীরা লকডাউন কার্যকর করতে পুলিশের খুলনা ডিআইজি সাতক্ষীরা এসে সবাইকে স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলতে আহবান জানান।
করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051